মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
হাসপাতালে নেওয়া হয়েছে নেতানিয়াহুকে

হাসপাতালে নেওয়া হয়েছে নেতানিয়াহুকে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তাকে তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। হিব্রু গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, মূলত দাঁতের চিকিৎসার জন্যই তিনি হাসপাতালে গেছেন।

তবে ৭৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে ইসরায়েলে নানা জল্পনা ও সমালোচনা চলছে। সম্প্রতি নেতানিয়াহু জানান, হাদাসাহ মেডিক্যাল সেন্টারে তার প্রোস্টেটের ক্যানসারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার হয়েছে। ইরানের সঙ্গে সংঘাতের কারণে বিষয়টি আগে গোপন রাখা হয়েছিল বলে তিনি দাবি করেন। কিন্তু তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদনে অনেক তথ্য অস্পষ্ট থাকায় এবং হাসপাতালের কোনো লোগো বা আনুষ্ঠানিক বিবৃতি না থাকায় বিতর্ক আরও বেড়েছে। এর আগে ২০২৩ সালে তার শরীরে পেসমেকার বসানো হয় এবং ২০২৪ সালে হার্নিয়া ও প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করা হয়েছিল। তখনো শুরুতে তার অসুস্থতার প্রকৃত তথ্য গোপন করায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন ওঠে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.

© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com