মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কঙ্গো ও উগান্ডায় ছড়াচ্ছে প্রাণঘাতী ইবোলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় সতর্কতা! কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল, সব কষ্ট ভুলে নাড়ির টানে ছুটছে নগরবাসী ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা ঈদের আনন্দ বিষাদে পরিণত: ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৮ জনের সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল, স্বস্তির লঞ্চ যাত্রা ইরানে মার্কিন হামলা ও তেলের বাজারে অস্থিরতা: আন্তর্জাতিক স্বর্ণবাজারে ধস! ‘মার্কসবাদী’ হয়ে উঠছে এআই, কারণ জানালেন গবেষকেরা ঈদের দিনেও বৃষ্টির পূর্বাভাস ৫ দিন বজ্রঝড়ের শঙ্কা রিয়ালশূন্য স্পেনের বিশ্বকাপ স্কোয়াড যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল ৩ কোটি ৬৮ লাখ টাকা
কঙ্গো ও উগান্ডায় ছড়াচ্ছে প্রাণঘাতী ইবোলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় সতর্কতা!

কঙ্গো ও উগান্ডায় ছড়াচ্ছে প্রাণঘাতী ইবোলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় সতর্কতা!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, এ পর্যন্ত সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ২২০ জনে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হলেও মহামারির বিস্তার স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে।

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাব ইতোমধ্যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। নজরদারি বাড়ানোর পর দেশটিতে ৯০০-এর বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত করা হয়েছে। কঙ্গোর এই পরিস্থিতির মধ্যেই প্রতিবেশী দেশ উগান্ডায় নতুন করে আরও ২ জনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে, যার ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। নতুন আক্রান্ত দুজনই রাজধানী কাম্পালার একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের কর্মী।

পরিস্থিতির অবনতি হওয়ায় ডব্লিউএইচও গত সপ্তাহে বিরল ‘বান্ডিবুগিও’ ধরনের এই ইবোলা প্রাদুর্ভাবকে ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। একই সাথে কঙ্গোর প্রতিবেশী দেশগুলোকে দ্রুত প্রস্তুতি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে ছড়ায়। এখনো এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা উদ্ভাবিত হয়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com