মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

শিরোনাম :
কঙ্গো ও উগান্ডায় ছড়াচ্ছে প্রাণঘাতী ইবোলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় সতর্কতা! কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল, সব কষ্ট ভুলে নাড়ির টানে ছুটছে নগরবাসী ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা ঈদের আনন্দ বিষাদে পরিণত: ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৮ জনের সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল, স্বস্তির লঞ্চ যাত্রা ইরানে মার্কিন হামলা ও তেলের বাজারে অস্থিরতা: আন্তর্জাতিক স্বর্ণবাজারে ধস! ‘মার্কসবাদী’ হয়ে উঠছে এআই, কারণ জানালেন গবেষকেরা ঈদের দিনেও বৃষ্টির পূর্বাভাস ৫ দিন বজ্রঝড়ের শঙ্কা রিয়ালশূন্য স্পেনের বিশ্বকাপ স্কোয়াড যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল ৩ কোটি ৬৮ লাখ টাকা
পাকিস্তানিদের দেশে ফেরত পাঠাচ্ছে আরব আমিরাত

পাকিস্তানিদের দেশে ফেরত পাঠাচ্ছে আরব আমিরাত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মার্কিন-ইসরাইলি হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত (UAE) থেকে বিপুলসংখ্যক পাকিস্তানি শিয়া মুসলিমকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। হঠাৎ করেই চাকরি হারানোর পাশাপাশি তারা নিজেদের সঞ্চিত অর্থ ও মূল্যবান মালপত্র থেকেও বঞ্চিত হয়েছেন বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

সোমবার (২৫ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আমিরাত থেকে শতাধিক শিয়া মুসলিম পাকিস্তানে ফিরে এসেছেন। বছরের পর বছর সেখানে কর্মরত থাকার পরও হঠাৎ করেই তাদের আটক, জিজ্ঞাসাবাদ এবং পরে বহিষ্কার করা হয়। পাকিস্তানের শিয়া রাজনৈতিক সংগঠন ‘মজলিশ ওয়াহদাত-ই-মুসলিমিন’-এর দাবি, গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে প্রায় ৭,৫০০ পাকিস্তানি শিয়াকে আমিরাত থেকে বহিষ্কার করা হয়েছে এবং প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।

তবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বরং আমিরাতের আইন লঙ্ঘনের দায়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, কূটনৈতিক সংবেদনশীলতার কারণে সরকার প্রকাশ্যে কোনো পদক্ষেপ না নিয়ে বিষয়টি নীরবে পর্যালোচনা করছে।

বর্তমানে প্রায় ১৮ লাখ পাকিস্তানি আমিরাতে কর্মরত আছেন, যাদের পাঠানো বার্ষিক রেমিট্যান্সের পরিমাণ ৬০০ কোটি মার্কিন ডলারেরও বেশি। ফলে এই গণ-বহিষ্কারের ঘটনা পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com