শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সংযুক্ত আরব আমিরাত পবিত্র ঈদুল আজহা ও আরাফাত দিবস উপলক্ষে ২০২৬ সালের জন্য টানা ৬ দিনের সরকারি ছুটির ঘোষণা দিয়েছে। দেশটির মন্ত্রিপরিষদ থেকে এই সম্ভাব্য সময়সূচি অনুমোদন করা হয়েছে।

মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, আগামী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে। সেই হিসেবে ২৬ মে (মঙ্গলবার) হজের দিন তথা আরাফাত দিবস এবং ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই উপলক্ষে ২৬ মে থেকে ২৯ মে পর্যন্ত ৪ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ৩০ ও ৩১ মে (শনিবার ও রবিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়ায় দেশটির বাসিন্দারা টানা ৬ দিনের বিশাল ছুটি উপভোগ করবেন।

আমিরাতের পাশাপাশি সৌদি আরব, কাতার ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও একই সময়ে ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে ঈদ কবে?
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসেবে বাংলাদেশে আগামী ২৮ মে ২০২৬ (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে স্থানীয়ভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com