শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ওমান সাগরে ইরানের ৯০০ ফুট দীর্ঘ কার্গো জাহাজ ‘তৌসকা’ আটক করেছে মার্কিন নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই খবর নিশ্চিত করেছেন। ট্রাম্পের দাবি, মার্কিন নৌ-অবরোধ অমান্য করায় জাহাজটির ইঞ্জিনরুমে গুলি চালিয়ে সেটিকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। জাহাজটি বর্তমানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে রয়েছে এবং তল্লাশি চালানো হচ্ছে।

অন্যদিকে, এই ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ এবং যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে ইরান। দেশটির সামরিক সদর দপ্তর খাতাম আল-আনবিয়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই হামলার দাঁতভাঙা জবাব দেবে ইরানি সশস্ত্র বাহিনী।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েল ও ইরান সংঘাতের পর বর্তমানে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, কোনো স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকবে। এমন উত্তেজনার মধ্যেই পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনার কথা থাকলেও, ইরান এখনো তাতে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। আগামী বুধবার বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com