শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত বদলি প্রক্রিয়া অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানসহ সব পর্যায়ের শিক্ষক ও কর্মচারীদের একটি কেন্দ্রীয় সফটওয়্যারের আওতায় এনে বদলি ব্যবস্থা চালু করার চূড়ান্ত উদ্যোগ নিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানিয়েছেন, সোমবার (২০ এপ্রিল) থেকেই অনলাইনে চালু হচ্ছে কাঙ্ক্ষিত এই বদলি সফটওয়্যার। এর মাধ্যমে শিক্ষকরা তাদের প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করার সুযোগ পাবেন। ইতিপূর্বে এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা ছিল না। তারা কেবল নতুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের চেষ্টা করতেন, যা চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল।
শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের প্রেক্ষিতে সরকার এই নীতিমালা প্রণয়ন করে। আইনি জটিলতা ও সফটওয়্যার প্রস্তুতির কারণে বিলম্ব হলেও এখন তা চালুর জন্য সম্পূর্ণ প্রস্তুত।