সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে উত্তেজনা এবং শক্তিশালী ডলারের প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বড় পতনের মুখে পড়েছে। সোমবার (২০ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৯৩.৯৮ ডলারে নেমেছে, যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
বিশ্লেষকদের মতে, ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে। এছাড়া ইরান কর্তৃক মার্কিন কার্গো জাহাজ জব্দের পাল্টা পদক্ষেপ এবং যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কায় বিশ্ববাজারে অস্থিরতা ছড়িয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় তেলের দাম বাড়লেও মুদ্রাবাজারে অস্থিরতার কারণে বিনিয়োগকারীরা স্বর্ণের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বাজার বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে ‘ওয়ার ট্রেড’ হিসেবে দেখছেন, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।