সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মার্কিন সামরিক বাহিনীর হাতে ইরানের পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ জব্দের ঘটনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা এখন তুঙ্গে। এই পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে পাকিস্তানে নির্ধারিত আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকের ওপর, যেখানে ইরানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানি সংবাদমাধ্যমগুলো সাফ জানিয়ে দিয়েছে যে, নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা আলোচনায় বসতে আগ্রহী নয়। এমনকি ওয়াশিংটনের দাবিগুলোকে ‘অযৌক্তিক’ বলে আখ্যা দিয়েছে তেহরান। অন্যদিকে, বৈঠকের আয়োজক দেশ পাকিস্তান এখনো আশাবাদী। তারা ইসলামাবাদে ২০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েনসহ ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। মার্কিন প্রতিনিধিদের বহনকারী বিশেষ বিমান ইতিমধ্যেই নূর খান বিমানবন্দরে অবতরণ করেছে। এখন সবার নজর তেহরানের পরবর্তী সিদ্ধান্তের দিকে।