সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা

কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ২০ মে পর্যন্ত চলমান এই পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হবে। রুটিন অনুযায়ী প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার্থীদের জন্য ১৪টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ, ওএমআর (OMR) শিট সঠিকভাবে পূরণ এবং সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করা। এছাড়া কেন্দ্রসচিব ছাড়া অন্য কারো মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরীক্ষার্থীরা অনুমোদিত সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ থাকবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com