বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার বিশাল গ্রিড-সংযুক্ত সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২ হাজার ৫০২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবিত এই প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের সুপারিশ করেছে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি)।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। রামপালের বিপিডিবির অধিগ্রহণ করা জমির ‘ব্লক-বি’ এলাকার ৬৮৫ একর জমিতে এই সৌর বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হবে। প্রকল্পটির মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ৩৩/২৩০ কেভি উপকেন্দ্রের হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে। এটি বাস্তবায়িত হলে জীবাশ্ম জ্বালানি ও জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারে বড় অগ্রগতি হবে।