বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আইন মেনে জুলাইয়ে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ

ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারিতে শহীদ আবু সাঈদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর আগে ডকুমেন্টারি প্রদর্শন শেষ হতেই মিলনায়তনে ক্ষুব্ধ উপস্থিতিরা আপত্তি জানালে কিছু সময় উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, ডকুমেন্টারিতে বড় ধরণের ভুল রয়েছে। এই বিপ্লবের প্রতীক শহীদ আবু সাঈদ ও বেগম খালেদা জিয়ার ছবি ছাড়া এটি কোনো পূর্ণাঙ্গ ডকুমেন্টারি হতে পারে না। তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রী এ ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। তবে জাতীয় অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।

জনগণের এই সরকারের ভুলত্রুটি শুধরে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা নেই। রাজপথেই তাদের মুখোমুখি হওয়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com