বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আইন মেনে জুলাইয়ে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ

দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গাজা সিটির সাবরা এলাকায় ২০২৩ সালের শেষ দিকে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১১২ ফিলিস্তিনির অবশেষ উদ্ধার শেষে এক হৃদয়বিদারক গণজানাজা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় দুই সপ্তাহের জটিল উদ্ধার অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে তাঁদের মরদেহ বের করে আনে গাজার সিভিল ডিফেন্স ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

স্থানীয় বড় দুটি গোত্র—আবু শারিয়া ও হাসাইনা পরিবারের এই সদস্যদের মধ্যে ৪৪ জন শিশু, ৩৮ জন নারী এবং ৭ জন প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহগুলো সারি বেঁধে রেখে অনুষ্ঠিত হয় গাজা যুদ্ধের অন্যতম বৃহৎ এই গণজানাজা। প্রিয়জনদের হারিয়ে শোকে স্তব্ধ স্বজনেরা কান্নাভেজা চোখে তাদের দাফন সম্পন্ন করেন।

ধ্বংসস্তূপের নিচে এখনো আরও বহু মরদেহ চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পরিবারগুলোকে তাদের স্বজনদের মরদেহ শনাক্ত ও মর্যাদাপূর্ণ দাফনের সুযোগ দিতে কাজ করে যাচ্ছে মানবিক সংস্থাগুলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় অন্তত ৭৩,৩৭৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com