বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে শহরের কেশবমোড় এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটায় এবং দক্ষিণ পাশের লোহার ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। ইট-পাটকেলের আঘাতে জানালার কাচ ভেঙে যায়। তবে স্থানীয়দের দ্রুত তৎপরতায় আগুন নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মাগুরা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।