বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের বাজারে এক লাফে প্রতি ভরি স্বর্ণের 🪙 দাম বেড়েছে ৯ হাজার ৮৫৬ টাকা। এর ফলে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড় ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ২৬৫ ডলার। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায়। এছাড়া ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার 🪙 দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।