বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম :
এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আইন মেনে জুলাইয়ে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ছয়টি স্পর্শকাতর মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব রায়ে মোট ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের প্রতি দেওয়া বিচারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ট্রাইব্যুনাল দ্রুততম সময়ে কাজ করছে।

ঘোষিত প্রধান রায়সমূহ:
• শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ রয়েছে।
• পুলিশ কর্মকর্তা ও সাবেক এমপির সাজা: চানখাঁরপুলে ৬ হত্যায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জন এবং আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
• আবু সাঈদ হত্যা মামলা: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যায় ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবনসহ ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
• অন্যান্য মামলা: রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com