বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপ বিরতি কাটিয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই চমৎকার পারফরম্যান্সে ইন্টার মিয়ামিকে জয় উপহার দিলেন লিওনেল মেসি। জোড়া গোল ও এক গোলসহায়তায় (অ্যাসিস্ট) লিগস কাপের প্রথম ম্যাচে আতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে মিয়ামি।
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও নোয়া অ্যালেনের ক্রসে মেসির দর্শনীয় ভলিতে সমতায় ফেরে দল। এরপর তেলাস্কো সেগোভিয়ার গোলে সহায়তা করার পর প্রথমার্ধেই নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। এই গোলের মাধ্যমে লিগস কাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ ১৪ গোলের রেকর্ড গড়লেন মেসি। প্রথমার্ধেই মিকায়েলের হেডে মিয়ামি ৪-১ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে সান লুইস এক গোল শোধ করলেও জয় আটকানো যায়নি। ম্যাচে মিয়ামির তরুণ ডিফেন্ডার নোয়া অ্যালেন তিনটি গোলে সহায়তা করে ব্যক্তিগত রেকর্ড গড়েন।