বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপ ফুটবলের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। ২০ হাজার কোটি ডলারের ওই পরিকল্পনা নিয়ে সমালোচনার মুখে সংস্থাটি ভুল স্বীকার করলেও প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি নিজেদের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে।
তবে ক্ষমা চাওয়ার পরও ইনফান্তিনোর ওপর চাপ কমছে না। ইউরোপের শীর্ষ ফুটবল লিগসমূহ, কানাডার প্রধানমন্ত্রী এবং পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো ফিফার শাসনব্যবস্থায় বড় ধরনের সংস্কার ও ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছেন। এছাড়া ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন প্রধান আর্সেন ভেঙ্গারসহ একাধিক শীর্ষ কর্মকর্তা এই বিতর্কিত প্রস্তাব থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। আগামী মার্চে হতে যাওয়া ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ঘটনা ইনফান্তিনোর নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।