শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সোনা কিনবেন? জেনে নিন আজকের সর্বশেষ দাম

সোনা কিনবেন? জেনে নিন আজকের সর্বশেষ দাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের বাজারে সোনা ও রুপার দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার (৭ আগস্ট) থেকে নতুন নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বাজুস ভরিতে সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা এবং রুপার দাম ২৯২ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন সমন্বিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস স্পষ্ট করেছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই দাম কার্যকর থাকবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com