সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

জামায়াত-এনসিপি জোট থেকে এমপি হচ্ছেন যারা

জামায়াত-এনসিপি জোট থেকে এমপি হচ্ছেন যারা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট থেকে ১৩ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) এই তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।

১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

চূড়ান্ত তালিকায় জামায়াতের পক্ষ থেকে ৯ জন নারী স্থান পেয়েছেন। তারা হলেন— নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু ও প্রকৌশলী মারদিয়া মমতাজ। অঞ্চলভিত্তিক প্রতিনিধি হিসেবে রয়েছেন মেরিনা সুলতানা (চট্টগ্রাম), মাহফুজা খানম (সিলেট) ও সাজেদা সামাদ (বগুড়া)। বিশেষত, জুলাই বিপ্লবের শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগমকেও এই তালিকায় রাখা হয়েছে।

এছাড়া জামায়াতের ছেড়ে দেওয়া তিনটি আসনে এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, জাগপা সভাপতি তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা করিম মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে, এনসিপির নিজস্ব কোটায় দলটির যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com