শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা

বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা

বাড়ছে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নতুন সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বড় ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে উৎসব ভাতা বৃদ্ধির চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বিশেষ উদ্যোগে এই বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এখন থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশের পরিবর্তে ৬০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার স্কুল ও কলেজ পর্যায়ে বছরে অতিরিক্ত প্রায় ৭৭ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় করবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতের বেতন বাবদ অতিরিক্ত প্রায় ৫৯ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৫০ হাজার ৩১৯ কোটি টাকার প্রাথমিক ব্যয়সীমা প্রস্তাব করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের লক্ষ্য হলো শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে একটি আধুনিক ও আনন্দময় শিক্ষাপরিবেশ গড়ে তোলা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com