বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
১১ বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: র‍্যাবের হাতে ধরা পড়লেন সেই শিক্ষক ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: ফেসবুক লাইভে শিক্ষকের আত্মপক্ষ সমর্থন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউএসএফ শিশু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার নাটকীয়ভাবে বাড়ল তেলের দাম এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে: মির্জা ফখরুল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে যে ফিচার
বাস ভাড়া বাড়াল সরকার

বাস ভাড়া বাড়াল সরকার

বাস ভাড়া বাড়াল সরকার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে অবশেষে বাড়ছে বাসের ভাড়া। দূরপাল্লা ও আন্তঃজেলা উভয় ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই ঘোষণা দেন।

মন্ত্রী জানান, তেলের দাম বাড়ায় ডিজেলচালিত বাসের ক্ষেত্রে নতুন এই ভাড়া কার্যকর হবে। তবে সিএনজিচালিত বাসের ভাড়ায় কোনো পরিবর্তন আসবে না। ভবিষ্যতে জ্বালানির দাম কমলে ভাড়ার বিষয়টি পুনরায় সমন্বয় করা হবে। বর্তমানে দূরপাল্লার বাসে কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪২ পয়সা ভাড়া নির্ধারিত রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন ও পেট্রোলে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রেল ও নৌপথের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com