শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউএসএফ

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউএসএফ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।

মঙ্গলবার (৫ মে) মিয়ামি বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তন অনুষ্ঠানে নিহতদের পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

নিহত জামিল লিমন ইউএসএফ-এর ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে এবং নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি গবেষণায় নিয়োজিত ছিলেন।

এদিকে, প্রশাসনিক প্রক্রিয়া শেষে বৃষ্টির মরদেহ আগামী ৭ মে যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাই হয়ে ৯ মে সকালে মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে ৪ মে বিকেলে লিমনের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে পৌঁছেছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল নিখোঁজ হন লিমন ও বৃষ্টি। দীর্ঘ তল্লাশির পর ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহ-কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে দুটি ‘ফার্স্ট ডিগ্রি’ হত্যার অভিযোগ আনা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com