শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
বায়ার্নকে রুখে দিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

বায়ার্নকে রুখে দিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মিউনিখের মাঠে আরেকটি রোমাঞ্চকর লড়াই শেষে হাসিমুখে মাঠ ছাড়ল পিএসজি। বুধবার দিবাগত রাতে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে লুইস এনরিকের শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে বুদাপেস্টের টিকিট কাটল ফরাসি জায়ান্টরা।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। মাত্র ৩ মিনিটে খভিচা কাভারাতস্কেলিয়ার পাস থেকে দুর্দান্ত এক গোলে দলকে লিড এনে দেন উসমান দেম্বেলে। প্রথমার্ধে বায়ার্ন পেনাল্টির জোরালো দাবি তুললেও রেফারি তা নাকচ করে দেন। এরপর ম্যানুয়েল নয়ারের অবিশ্বাস্য কিছু সেভ বায়ার্নকে ম্যাচে টিকিয়ে রাখলেও গোল ব্যবধান কমাতে পারেনি তারা।

ম্যাচের শেষ মুহূর্তে হ্যারি কেইনের গোলে উত্তেজনা ফিরলেও তা কেবল সান্ত্বনাই হয়ে থেকেছে। ৩০ মে বুদাপেস্টে শিরোপার লড়াইয়ে পিএসজির মুখোমুখি হবে আর্সেনাল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com