শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
সতীর্থকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন নেইমার

সতীর্থকে চড় মারার ঘটনায় ক্ষমা চাইলেন নেইমার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

তরুণ ফুটবলার রবিনহো জুনিয়রকে চড় মারার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত রোববার সান্তোসের অনুশীলন চলাকালীন ১৮ বছর বয়সী রবিনহোকে কাটিয়ে যাওয়ার সময় মেজাজ হারিয়ে তাকে আঘাত করেন ৩৪ বছর বয়সী নেইমার।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সান্তোস ক্লাব কর্তৃপক্ষ তদন্ত শুরু করলেও বর্তমানে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার রেই পেলের অনুশীলন কেন্দ্রে ক্লাব কর্তৃপক্ষ ঘোষণা দেয় যে, সমস্যাটির ‘সম্পূর্ণ সমাধান’ হয়েছে।

নিজের ভুলের কথা স্বীকার করে নেইমার বলেন, “আমি স্বীকার করছি সেই মুহূর্তে আমি সীমা ছাড়িয়ে গিয়েছিলাম। গণমাধ্যমের সামনে যদি ক্ষমা চাইতে হয়, তবে আমি ক্ষমাপ্রার্থী। মাথা ঠান্ডা রাখতে না পেরে আমি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছি।” সতীর্থের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আরও যোগ করেন, রবিনহোকে আমি খুব পছন্দ করি। ফুটবলে বন্ধু বা ভাইয়ের মধ্যেও এমন ঝগড়া হতে পারে, এটা খেলারই অংশ।

উল্লেখ্য, রবিনহো জুনিয়র সাবেক ব্রাজিলিয়ান তারকা রবিনহোর ছেলে। রবিনহো জুনিয়র জানিয়েছেন, ঘটনার পরপরই নেইমার তার কাছে কয়েকবার ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতায় ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোল করার পর রবিনহোকে জড়িয়ে ধরেন নেইমার, যা মাঠেই তাদের বন্ধুত্বের বিষয়টি নিশ্চিত করে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com