শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

আমার কাছে প্রতিটি গান একটি চিত্রকর্ম: শ্রেয়া ঘোষাল

আমার কাছে প্রতিটি গান একটি চিত্রকর্ম: শ্রেয়া ঘোষাল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গানের সুরে কোটি ভক্তের হৃদয়ে দোলা দেওয়া বলিউড গায়িকা শ্রেয়া ঘোষাল এবার শোনালেন তাঁর কণ্ঠের জাদুর নেপথ্য রহস্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর কাছে প্রতিটি গান একটি জীবন্ত চিত্রকর্ম। গান গাওয়ার সময় তিনি কেবল সুর নয়, বরং পর্দার দৃশ্যপট, রং, এমনকি কোরিওগ্রাফিও কল্পনা করেন।

শ্রেয়া জানান, তাঁর এই ‘ভিজ্যুয়ালাইজেশন’ বা কল্পনা করার ক্ষমতা গানের অভিব্যক্তিকে নিখুঁত করে তোলে। মাত্র ৪ বছর বয়সে গানের হাতেখড়ি হওয়া এই শিল্পী ১৬ বছর বয়সে ‘সা রে গা মা পা’ প্রতিযোগিতার মাধ্যমে নজরে আসেন পরিচালক সঞ্জয় লীলা বানসালির। এরপর ২০০০ সালে ‘দেবদাস’ সিনেমায় ঐশ্বরিয়া রাইয়ের কণ্ঠে প্লেব্যাক করে রাতারাতি খ্যাতির তুঙ্গে পৌঁছান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com