বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১১ মে) বিকেল সোয়া ৪টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।
ঝড়প্রবণ অঞ্চলসমূহ:
যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম। এই এলাকাগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ- হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যান্য এলাকা:
দেশের অন্যত্র ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।