বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

বাউফলের নিখোঁজ ৪ স্কুলছাত্রী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পটুয়াখালীর বাউফল থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে চার দিন পর গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে মৌচাক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো— সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়েশা আক্তার (১৫)।

বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, গত ১০ মে তারা স্কুল যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক অভিমান ও আবেগের বশবর্তী হয়ে প্রায় ৮০ হাজার টাকা নিয়ে তারা গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে গাজীপুর চলে যায়। সেখানে একটি বাসায় ভাড়ায় থাকছিল তারা।

একটি কম্পিউটারের দোকানে সিভি (CV) তৈরি করতে গিয়ে মোবাইল নম্বর দেওয়ায় প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সন্তানদের ফিরে পেয়ে পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com