রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
৫ জনকে গলা কেটে হত্যার পর পদ্মা সেতু থেকে ঝাঁপ? কী বলছে পুলিশ?

৫ জনকে গলা কেটে হত্যার পর পদ্মা সেতু থেকে ঝাঁপ? কী বলছে পুলিশ?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার লাশ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার শরীফ উদ্দিন এ তথ্য জানান। তবে লাশের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে পদ্মা সেতুর ওপর থেকে এক ব্যক্তিকে নদীতে ঝাঁপ দিতে দেখা যায়। সেতুর ওপর থেকে ফোরকানের ব্যাগ, জামাকাপড় ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোবাইলটি জনৈক এক ব্যক্তি কুড়িয়ে পেয়েছিলেন বলে নিশ্চিত করেছে সিআইডি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, এই ভয়াবহ হত্যাকাণ্ডের পর ফোরকান অনুশোচনা বা গ্রেপ্তার এড়াতে আত্মহত্যা করে থাকতে পারেন।

উল্লেখ্য, গত ৮ মে রাতে কাপাসিয়ার রাউতকোনা গ্রামে নিজ বাসায় স্ত্রী, তিন শিশু সন্তান ও শ্যালককে অত্যন্ত নিষ্ঠুরভাবে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর ছোট ভাইয়ের স্ত্রীর কাছে ফোন করে হত্যার কথা স্বীকারও করেছিলেন পলাতক ফোরকান। ঘটনাস্থল থেকে মদের বোতল ও কিছু কাগজ উদ্ধার করা হয়েছে, যা থেকে পুলিশ ধারণা করছে—পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগ থেকেই এই লোমহর্ষক হত্যাকাণ্ডের সূত্রপাত।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com