শনিবার, ২০ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমান উন্মোচন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানটি এখন থেকে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান বহর ‘এয়ার ফোর্স ওয়ান’-এর অংশ হিসেবে ব্যবহৃত হবে। বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সামরিক বাহিনী সূত্রে জানা গেছে, প্রায় ৪০ কোটি ডলার মূল্যের এই জেটটির প্রয়োজনীয় আধুনিকায়ন ও নিরাপত্তা নিশ্চিতের কাজ শেষ হয়েছে। শুক্রবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প বলেন, এই বিমানটিকে এমন এক উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তর করা হয়েছে, যার বিলাসিতা আগে কেউ দেখেনি।

পরীক্ষামূলক উড্ডয়ন শেষে বিমানটি চূড়ান্তভাবে ব্যবহার করা হবে। এতে বিশেষ যোগাযোগ প্রযুক্তি, লজিস্টিক ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। বিমানের অভ্যন্তরীণ নকশা অপরিবর্তিত থাকলেও বাইরের অংশে লাল, সাদা, নীল ও সোনালি রঙের নতুন লুক দেওয়া হয়েছে।

২০২৫ সালের মে মাসে কাতারের রাজপরিবার এই বিমানটি মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে উপহার দেয়। তবে এত মূল্যবান উপহার গ্রহণ নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, এটি স্বার্থের সংঘাত ও সাংবিধানিক প্রশ্ন তুলতে পারে। যদিও ফেডারেল আইন অনুযায়ী নির্দিষ্ট মূল্যের বেশি উপহার নেওয়া নিষিদ্ধ, তবে হোয়াইট হাউস দাবি করেছে এই উপহার গ্রহণ সম্পূর্ণ বৈধ। ট্রাম্পের মেয়াদ শেষে এটি তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে হস্তান্তর করা হবে।

উপহারের জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প এর নির্মাণশৈলী ও ইঞ্জিনের প্রশংসা করেন। ১৯৯০ সাল থেকে ব্যবহৃত দুটি বোয়িং ৭৪৭-২০০বি বিমানের একটি ইতোমধ্যে অবসরে যাচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং। বিমানবাহিনী জানিয়েছে, নতুন বিমানটি আপাতত অন্তর্বর্তীকালীন সেবা দেবে। দীর্ঘমেয়াদে ব্যবহারের জন্য বোয়িংয়ের নতুন দুটি ভিসি ২৫বি বিমান তৈরির কাজ চললেও উৎপাদন জটিলতায় তা বিলম্বিত হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com