বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা

বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয় জয় করা কলম্বিয়ান পপ তারকা শাকিরার বাংলাদেশ সফরের এক আবেগঘন ইতিহাস আজও অনেকের অজানা। ২০০৭ সালের ডিসেম্বরে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরের পর জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)-এর শুভেচ্ছাদূত হয়ে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন এই বিশ্বখ্যাত শিল্পী।

সফরের শুরুতেই শাকিরা ছুটে যান পটুয়াখালীর সিডর-আক্রান্ত এলাকায়। সেখানে লণ্ডভণ্ড হয়ে যাওয়া গ্রাম আর স্বজনহারা মানুষের দুর্দশা দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন। সফরকালে সিডরে মা-বাবাকে হারানো ১১ বছরের এক কিশোরী তাকে বাংলায় একটি শোকের গান গেয়ে শোনায়, যার অর্থ ছিল— ‘মা, তুমি যেখানেই থাকো, আমাকে একটি চিঠি লেখো।’ এই ঘটনা স্মরণ করে শাকিরা পরে জানিয়েছিলেন, সেই করুণ কণ্ঠ তিনি কোনোদিন ভুলতে পারবেন না।

ধংসস্তূপের মাঝেও শিশুদের মুখে ডাক্তার-নার্স হওয়ার স্বপ্ন এবং তাদের হাসিমুখ শাকিরাকে দারুণভাবে আশাবাদী করে তোলে। বাংলাদেশ সফরের অংশ হিসেবে তিনি রাজশাহীতেও ইউনিসেফের একটি প্রকল্প পরিদর্শন করেন। সফর শেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই পপ তারকা। বিশ্বমঞ্চে গানের জাদু ছড়ানো শাকিরার জন্য এই সফর ছিল মানবতার এক অনন্য ও অমলিন অভিজ্ঞতা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com