সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

‘রামায়ণ’ সিনেমার ট্রেইলারে বাজিমাত: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

‘রামায়ণ’ সিনেমার ট্রেইলারে বাজিমাত: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পরিচালক নীতেশ তিওয়ারির বিগ বাজেট সিনেমা ‘রামায়ণ’-এর বহুল প্রতীক্ষিত ৪ মিনিট ৯ সেকেন্ডের ট্রেইলার মুক্তি পেয়েছে। ঝকঝকে প্রিন্ট, অস্কারজয়ী সংস্থা ডিএনইজি (DNEG)-র চোখ ধাঁধানো ভিএফএক্স এবং রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী ও রাবণ চরিত্রে যশের পারফরম্যান্স ইতোমধ্যে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে।

৫০ কোটি ডলার (৪ হাজার কোটি রুপির বেশি) বাজেটের এই দুই পর্বের মহাকাব্যিক সিনেমায় তারকাদের পারিশ্রমিক নিয়ে চলছে ব্যাপক চর্চা:

রণবীর কাপুর (রাম): প্রতি পর্বের জন্য ৭৫ কোটি রুপি করে মোট ১৫০ কোটি রুপি (প্রায় ১৯৩.৪৩ কোটি টাকা)।

যশ (রাবণ): প্রতি পর্বের জন্য ৫০ কোটি রুপি করে মোট ১০০ কোটি রুপি (প্রায় ১২৮.৯৫ কোটি টাকা)। তিনি সিনেমাটির সহপ্রযোজকও।

সাই পল্লবী (সীতা): পারিশ্রমিক বাড়িয়ে প্রতি পর্বের জন্য ৬ কোটি রুপি করে মোট ১২ কোটি রুপি (প্রায় ১৫.৪৭ কোটি টাকা) নিয়েছেন।

সানি দেওল (হনুমান): প্রতি পর্বের জন্য ২০ কোটি রুপি করে মোট ৪০ কোটি রুপি (প্রায় ৫১.৫৮ কোটি টাকা)।

রবি দুবে (লক্ষ্মণ): প্রতি পর্বে আনুমানিক ২-৪ কোটি রুপি।

হিন্দি, তামিল ও তেলেগুসহ একাধিক ভাষায় নির্মাণাধীন এই মেগা প্রজেক্টের প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com