সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ

রোনালদো-জর্জিনার বিয়ের তারিখ প্রকাশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ও ৫ সন্তানের দায়িত্ব পালনের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। আগামী শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপের ঐতিহাসিক ‘ফুঞ্চাল ক্যাথেড্রাল’-এ তাদের ধর্মীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

পাঁচ শতাব্দীর পুরোনো এই গির্জায় বিয়ের পর কাছের ‘সাভয় প্যালেস হোটেল’-এ জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন এই যুগল। রোনালদো জানান, দুই ছোট মেয়ের কথায় অনুপ্রাণিত হয়েই তিনি স্বতঃস্ফূর্তভাবে জর্জিনাকে হীরাখচিত আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাবের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে আংটির ছবি দিয়ে জর্জিনা লিখেছিলেন, হ্যাঁ, আমি রাজি। এই জীবনেই নয়, আমার প্রতিটি জীবনেই।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com