রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জনগণের আস্থা অর্জন করতে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, মানবিক ও সেবামুখী বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (প্রথম পর্যায়) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির সাথে সামঞ্জস্য রেখে পুলিশকে কাজ করতে হবে। ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম থেকে দূরে থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে ক্ষতিগ্রস্ত পুলিশ বাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে পেশাদারিত্ব ও মানবিক আচরণের বিকল্প নেই।

পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলায় নবীন কর্মকর্তাদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি। ৬ মাস মেয়াদি এই মৌলিক প্রশিক্ষণ শেষে ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার কর্মজীবনে প্রবেশ করলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com