সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

প্রেমিকের বাড়িতে জমজ দুই বোনের বিয়ের দাবিতে অনশন

প্রেমিকের বাড়িতে জমজ দুই বোনের বিয়ের দাবিতে অনশন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নে একই দিনে দুই ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছে দুই জমজ বোন। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের কাঞ্চনপুর ও কবরস্থানপাড়া এলাকায় পৃথক দুটি বাড়িতে এই ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক তোলপাড় ও কৌতূহলের সৃষ্টি করেছে।

অনশনরত দুই বোন স্থানীয় স্কুলের অষ্টম ও দশম শ্রেণির ছাত্রী। পরিবার থেকে তাদের এক প্রবাসী পাত্রের সঙ্গে বিয়ের চাপ দিলে, তারা তা প্রত্যাখ্যান করে প্রেমিক দুই সহপাঠী—আরাফাত ও সোহানের বাড়িতে গিয়ে অবস্থান নেয়। দুই কিশোরীর দাবি, তারা পড়াশোনা চালিয়ে যেতে চায় এবং পরিবারের সিদ্ধান্ত এড়াতেই এই পদক্ষেপ নিয়েছে।

গাড়িদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িত সকলেই অপ্রাপ্তবয়স্ক। আইনগত দিক বিবেচনা করে উভয় পরিবারকে খবর দেওয়া হয়েছে, তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সম্ভব হয়নি। অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে কীভাবে এই আইনি ও সামাজিক জটিলতার সমাধান হবে, সেদিকেই নজর স্থানীয়দের।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com