রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির

গ্যাসের মূল্যবৃদ্ধি প্রস্তাবের প্রতিবাদে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীতে তীব্র গ্যাস সংকট, জনদুর্ভোগ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে রাজপথে নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১ আগস্ট) কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁওয়ের সামনে মানববন্ধনের পর পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

অবস্থান কর্মসূচিতে এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদীব হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণের ওপর বাড়তি চাপ তৈরি করে গ্যাসের দাম বাড়ানো হলে পেট্রোবাংলা ভবন ঘেরাও ও অবরোধ করা হবে।” এসময় তিনি সম্প্রতি এনসিপির ওপর হামলায় পুলিশ ও ছাত্রদলের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং স্পষ্ট জানান, বাধা সত্ত্বেও এনসিপি জনগণের স্বার্থে রাজপথে থাকবে।

কর্মসূচিতে বক্তারা অনতিবিলম্বে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার এবং বঙ্গোপসাগরে দেশীয় গ্যাস অনুসন্ধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সমাবেশ থেকে সংকট নিরসনে প্রধানমন্ত্রী ও তাঁর জ্বালানি উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com