সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

আগস্টে রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে চায় ইসি

আগস্টে রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে চায় ইসি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের শীর্ষ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী হাতে প্রায় তিন মাস (২২ অক্টোবর পর্যন্ত) সময় থাকলেও, চলতি আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করছে কমিশন। এরপর সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির দিকে নজর দিতে চায় ইসি। গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের প্রয়োজনীয় প্রশাসনিক কাজ প্রায় শেষ। এখন রাজনৈতিক দল, বিশেষ করে সরকারি দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার অপেক্ষা। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিগগিরই তফসিল ঘোষণা করা হবে এবং চলতি মাসের শেষভাগে ভোট আয়োজনের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ভারপ্রাপ্ত স্পিকারের প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংসদের সদস্যদের ভোটে নির্বাচিত এই পদে প্রার্থী চূড়ান্ত হলেই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com