সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

সাড়ে ছয় বছরে এনআইডি সংশোধনের আবেদন ৬৩ লাখ

সাড়ে ছয় বছরে এনআইডি সংশোধনের আবেদন ৬৩ লাখ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গত সাড়ে ছয় বছরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রায় ৬৩ লাখ ৭৮ হাজার আবেদন জমা পড়েছে, যার ৯৮ শতাংশই ইতোমধ্যে নিষ্পত্তি করেছে কমিশন।

ইসির এনআইডি অনুবিভাগের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের শুরু থেকে ২০২৬ সালের ২ আগস্ট পর্যন্ত মোট ৬৩ লাখ ৭৮ হাজার ৭৩০টি আবেদনের মধ্যে ৬২ লাখ ৩০ হাজার ৫৯২টি নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৪০ লাখ ৬১ হাজার ১৪৬টি আবেদন অনুমোদন পেয়েছে এবং সঠিক তথ্য-প্রমাণের অভাবে বাতিল হয়েছে ১২ লাখ ৯৫ হাজার ৪৫৪টি আবেদন। বর্তমানে ১ লাখ ৪৭ হাজার ৭৭৮টি আবেদন প্রক্রিয়াধীন।

মোট আবেদনের প্রায় ৬৫ শতাংশই উপজেলা নির্বাচন কর্মকর্তার এখতিয়ারভুক্ত ‘ক’ ক্যাটাগরিতে জমা পড়েছে। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, জরুরি প্রয়োজনে প্রয়োজনীয় কাগজপত্র থাকলে অগ্রাধিকার ভিত্তিতে আবেদন দ্রুত নিষ্পত্তি করা হয়, তবে ভুয়া তথ্য দিলে তা বাতিল করা হয়। এছাড়া এনআইডি সংশোধন সেবা আরও সহজ ও দ্রুত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com