শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি চুক্তি সই করল বাংলাদেশ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৪ মে) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই ঐতিহাসিক চুক্তিটি সই হয়।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এই চুক্তিতে স্বাক্ষর করেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে যখন জ্বালানি নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে, তখন আমদানিনির্ভর বাংলাদেশের জন্য এই চুক্তিকে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই সমঝোতা স্মারকের আওতায় তেল, গ্যাস, ভূ-তাপীয় ও জৈবশক্তি খাতে দুই দেশের মধ্যে সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে আমদানির পথও সুগম হতে পারে, যা দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটও একে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন দিগন্ত বলে অভিহিত করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com