শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
মেয়ের মৃত্যুতে বাবা কায়সার হামিদের আবেগঘন বার্তা

মেয়ের মৃত্যুতে বাবা কায়সার হামিদের আবেগঘন বার্তা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে। লিভারের জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।

শুক্রবার (১৬ মে) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে কারিনার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার বাবা কায়সার হামিদ। তিনি মেয়ের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হয়েছিলেন কারিনা। পরে শরীরে সংক্রমণ ও হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর হয়। চেন্নাইয়ের চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা ও পরে লিভার ট্রান্সপ্ল্যান্টের (প্রতিস্থাপন) প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং শেষ পর্যন্ত তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে কারিনা কায়সার বাবা-মা ও দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশের বরেণ্য দাবাড়ু রানী হামিদের নাতনি।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখা নিয়ে ব্যস্ত ছিলেন। তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ এর মতো আলোচিত প্রজেক্টে অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তিনি। তার এই অকাল মৃত্যুতে শোবিজের সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com