শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৪৫ দিন

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল ৪৫ দিন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত দুই দিনের সফল সংলাপ শেষে এই ঘোষণা আসে। মার্কিন সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, ওয়াশিংটনের আলোচনাটি ‘খুবই ফলপ্রসূ’ ছিল। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১৬ এপ্রিল দুই পক্ষ প্রথম যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

পটভূমি ও বর্তমান পরিস্থিতি:
গত মার্চের শুরুতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। ওই সংঘাতের ফলে দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। ১৬ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও গত এক মাসে বেশ কিছু বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে, যাতে কয়েকজন বাংলাদেশি শ্রমিকও প্রাণ হারিয়েছেন।

ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ:
কয়েক দশকের মধ্যে এবারই প্রথম উচ্চপর্যায়ে সরাসরি সংলাপে বসল প্রতিবেশী দেশ দুটি। এই আলোচনায় মার্কিন সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ এপ্রিলের মধ্যে পেন্টাগন দুই দেশের জন্য একটি নতুন ‘নিরাপত্তা লাইন’ প্রস্তাব করবে। এরপর জুনের শুরুতে আবারও ওয়াশিংটনে বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা। মার্কিন কর্মকর্তাদের আশা, এই উদ্যোগ দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com