বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
হজ ২০২৬: ৪৭ হাজার হজযাত্রী সৌদি আরবে, ১০ জনের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে নতুন নাম ঘোষণা! কে হচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী ১১ বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: র‍্যাবের হাতে ধরা পড়লেন সেই শিক্ষক ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: ফেসবুক লাইভে শিক্ষকের আত্মপক্ষ সমর্থন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউএসএফ শিশু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা
আজিজের ভাইদের এনআইডি জালিয়াতি, প্রতিবেদন ইসির

আজিজের ভাইদের এনআইডি জালিয়াতি, প্রতিবেদন ইসির

ফাইল ফটো

সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করার হয়েছে জেনারেল আজিজ আহমেদের জোর তদবির কারণে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি।

জানাগেছে, আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন। হারিছ আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান। আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল। তাদের এনআইডির তথ্য পরিবর্তনে আজিজ আহমেদ সুপারিশ করেন বলে অভিযোগ ওঠে।

এনআইডি মহাপরিচালক বলেন, প্রাক্তন সেনা প্রধান জেনারেল আজিজ, অভিযোগ আসে যে উনার দুই ভাই জালিয়াতি করে একাধিক এনআইডি করেছে। এর পরিপ্রক্ষিতে দুর্নীতি দমন কমিশন থেকে জানতে চায় এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য চান৷ দুদক থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা সময় ক্ষেপন না করে ব্যবস্থা নেই। তিন সদস্য বিশিষ্টি তদন্ত কমিটি করি। আমরা এমনভাবে এগিয়েছি যেন অতিরিক্ত তাড়াহুড়ো না হয়। তদন্ত রিপোর্ট যেন সুষ্ঠুভাবে আসে।

তিনি বলেন, তদন্তে যেটা পাওয়া যায় যে মোহাম্মদ হাসান, হারিছ আহমেদ একই ব্যক্তি।আবার তোফায়েল আহম্মেদ জোসেফ ও তানভীর আহমেদ তানজীল একই ব্যক্তি। তারা দুই নামে, পিতার নাম পরিবর্তন ও ঠিকানা উলট পালট করে মোট চারটি এনআইডি করেন।

চতুরতা করে চারবার এনআইডি করার বিষয়টি ভোটার তালিকা আইন ২০০৯, ভোটার তালিকা বিধিমালা ২০১২, জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এবং জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালা ২০১৪, এই চারটা আইনের পরিপন্থি। তারা ভোটার নিবন্ধন ফরম-২ বিধি মোতাবেক পূরণ করেন নাই। তারা বায়োমেট্রিকও করেননি (আঙ্গুলের ছাপ দেননি)। এবং দূর থেকে এটা করেছে। এখানে আসেনি।

এনআইডি মহাপরিচালক বলেন, জেনারেল আজিজ সেনা প্রধান ছিলেন, উনার একটা জোর তদবির ছিল যেন এটা করা হয়। এ হিসেবে এটা করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সময়ক্ষেপন না করে আমরা চারটি এনআইডি একেবারে ব্লক করে দিয়েছি। ভবিষ্যতে এই চারটা কার্ড আর ব্যবহার করতে পারবে না৷ ভবিষ্যতে এনআইডি যত সুযোগ সুবিধা আছে তা আর পাবে না। এছাড়া আমরা দুদকে তদন্ত রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। দুদক যদি মনে করে পরবর্তীতে আমাদের কাছ থেকে আরো তথ্য নেওয়ার বা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা যদি প্রয়োজন মনে করি, সেটা জরুরি ভিত্তিতে করবো।

কর্মকর্তাদের যোগসাজস আছে কি-না?সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বলেন, স্পেসিফিক কার মাধ্যমে হয়েছে সেটা এখনো বের করতে পারিনি। যেহুতু সেনা প্রধানের জোর তদবির ছিল, সেটা হয়তো জরুরি ভিত্তিতে করে ফেলেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com