বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের মামলা: কারাগারই হলো শেষ ঠিকানা। পুলিশের বুদ্ধির কাছে হার মানল চোরাকারবারিদের ‘হানিট্র্যাপ’ কৌশল! আটক ২। দুর্গাপুরে বন্য হাতির তাণ্ডব: বাড়ি ফেরার পথে প্রাণ গেল ১৯ বছরের তরুণ কৃষকের কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার প্রত্যাবাসন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপত্তা দেবে সরকার: শামা ওবায়েদ হজ ২০২৬: ৪৭ হাজার হজযাত্রী সৌদি আরবে, ১০ জনের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে নতুন নাম ঘোষণা! কে হচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী ১১ বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: র‍্যাবের হাতে ধরা পড়লেন সেই শিক্ষক
দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন এবং বাকি ৫ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৫৪ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে নিশ্চিতভাবে ৫৬ জনের মৃত্যু হয়েছে এবং সন্দেহভাজন হিসেবে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।

পরিসংখ্যান বলছে, গত দেড় মাসে ৬ হাজার ৯৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৪৪ হাজার ২৬০ জন। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ২২৩ জন। পরিস্থিতির অবনতি ঠেকাতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com