রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
প্রত্যাবাসন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপত্তা দেবে সরকার: শামা ওবায়েদ

প্রত্যাবাসন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপত্তা দেবে সরকার: শামা ওবায়েদ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রোহিঙ্গারা সসম্মানে নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত বাংলাদেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (৬ মে) বিকেলে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা সংকট সমাধানে এবং দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তবে প্রতি বছর ক্যাম্পে প্রায় ৩০ হাজার শিশুর জন্ম হওয়া এই সংকটকে আরও জটিল করে তুলছে। বর্তমানে বৈশ্বিক নানা অস্থিরতার কারণে আন্তর্জাতিক মহলের নজর রোহিঙ্গা ইস্যু থেকে কিছুটা সরে গেলেও বাংলাদেশ সরকার তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

রোহিঙ্গাদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে বাজেট ঘাটতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে। এর আগে সকালে প্রতিমন্ত্রী বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন এবং সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের অভাব-অভিযোগ শোনেন।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com