বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
গোনাহ থেকে বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করলেন মাদানী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের মামলা: কারাগারই হলো শেষ ঠিকানা। পুলিশের বুদ্ধির কাছে হার মানল চোরাকারবারিদের ‘হানিট্র্যাপ’ কৌশল! আটক ২। দুর্গাপুরে বন্য হাতির তাণ্ডব: বাড়ি ফেরার পথে প্রাণ গেল ১৯ বছরের তরুণ কৃষকের কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার প্রত্যাবাসন পর্যন্ত রোহিঙ্গাদের নিরাপত্তা দেবে সরকার: শামা ওবায়েদ হজ ২০২৬: ৪৭ হাজার হজযাত্রী সৌদি আরবে, ১০ জনের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে নতুন নাম ঘোষণা! কে হচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী
পুলিশের বুদ্ধির কাছে হার মানল চোরাকারবারিদের ‘হানিট্র্যাপ’ কৌশল! আটক ২।

পুলিশের বুদ্ধির কাছে হার মানল চোরাকারবারিদের ‘হানিট্র্যাপ’ কৌশল! আটক ২।

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার কলমাকান্দায় চোরাকারবারি চক্রের পেতে রাখা অভিনব ‘হানিট্র্যাপ’ কৌশলের ফাঁদ নস্যাৎ করে দিয়েছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। অভিযানে জড়িত সন্দেহে ট্রাকচালক নাসিম (২৫) ও হেলপার মুনিরকে (২১) আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সীমান্ত এলাকা থেকে আসা ট্রাকটিতে কাঠের তুষের বস্তার আড়ালে অত্যন্ত কৌশলে ১৮টি বড় প্লাস্টিক বস্তায় ভারতীয় পণ্য লুকানো ছিল। অভিযান চলাকালীন পুলিশকে বিভ্রান্ত ও প্রলুব্ধ করার জন্য চক্রটি ‘হানিট্র্যাপ’ কৌশল অবলম্বন করলেও তা ব্যর্থ হয়। পালিয়ে যাওয়া মূল হোতা জসীমকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com