শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ভারতে রাজধানী এক্সপ্রেসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন ৬৮ যাত্রী

ভারতে রাজধানী এক্সপ্রেসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন ৬৮ যাত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারতের রাজস্থানে দিল্লিগামী ঐতিহ্যবাহী ‘রাজধানী এক্সপ্রেস’ ট্রেনের একটি কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে বিক্রমগড়-আলট রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত ট্রেনের বি-১ (B1) কোচে থাকা ৬৮ জন যাত্রীর সবাই অক্ষত ও নিরাপদ রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কেরালার তিরুভানন্তপুরম থেকে দিল্লির উদ্দেশ্যে ছেড়ে আসা ১২৪৩১ নং ট্রেনটিতে আগুন লাগার পরপরই রেলকর্মীরা দ্রুত পদক্ষেপ নেন। বড় বিপর্যয় এড়াতে আক্রান্ত কোচটিকে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয় এবং লাইনের ওভারহেড বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কোচটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে এবং রেললাইনের পাশের গাছে আগুন লেগে যেতে দেখা গেছে।

রেল কর্মকর্তারা জানিয়েছেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীদের সাময়িকভাবে ট্রেনের অন্য কোচে স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে এবং কোটা স্টেশন থেকে একটি অতিরিক্ত কোচ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনাটি যখন ঘটে, তখন ট্রেনটি দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে ছিল। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ভারতীয় রেলওয়ে

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com