শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে ১৭ বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত হজের সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১৬১টি ফ্লাইটে ৬২ হাজার ৫২৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮…৮৪ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে তারা সৌদি আরব পৌঁছান।

উল্লেখ্য, আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল শুরু হওয়া হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার ফ্লাইট আগামী ২১ মে পর্যন্ত চলবে। এরপর হজ শেষে আগামী ৩০ মে থেকে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুনের মধ্যে শেষ হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com