শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে তেলের দাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার জেরে আন্তর্জাতিক বাজারে আবারও বড় অঙ্কের বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। সোমবার (১৮ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ২ ডলার ১ সেন্ট বেড়ে ১১১ দশমিক ২৭ ডলারে পৌঁছেছে, যা গত ৫ মে-র পর সর্বোচ্চ। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ ডলার ৩৩ সেন্ট বা ২.২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৭ দশমিক ৭৫ ডলারে। গত ৩০ এপ্রিলের পর এটিই ডব্লিউটিআই ক্রুডের সর্বোচ্চ মূল্য। এর আগে গত সপ্তাহে উভয় ধরনের তেলের দামই ৭ শতাংশের বেশি বেড়েছিল।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সংকট এবং ইরান ইস্যুতে শান্তিচুক্তির সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা এবং সৌদি আরবের আকাশসীমায় ইরাক থেকে অনুপ্রবেশ করা তিনটি ড্রোন ভূপাতিতের ঘটনা পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

এমন পরিস্থিতিতে ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাজার বিশ্লেষক টনি সাইকামোর সতর্ক করে বলেছেন, এই ড্রোন হামলাগুলো একটি স্পষ্ট সতর্কবার্তা। ইরানে নতুন করে কোনো মার্কিন বা ইসরায়েলি হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় আরও বড় হামলার আশঙ্কা রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com