রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
৭ দিনের কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

৭ দিনের কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচি পালিত হবে।

সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী এসব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তবে আসন্ন ঈদুল আজহার কারণে কেউ চাইলে নির্ধারিত তারিখের দুই-এক দিন পরেও সুবিধাজনক সময়ে কর্মসূচি পালন করতে পারবেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনায় দলের পক্ষ থেকে একটি বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com