বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
ভূমি সেবায় আর দুর্নীতির শিকার হতে হবে না: প্রধানমন্ত্রী

ভূমি সেবায় আর দুর্নীতির শিকার হতে হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জনগণকে ভূমি সেবা নিতে গিয়ে আর কোনো ধরনের দুর্নীতি ও হয়রানির শিকার হতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সব বিষয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়।” ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবা নিশ্চিত করা হলে সাধারণ মানুষকে আর অযথা ভূমি অফিসে ঘুরতে হবে না এবং কোনো ভোগান্তির শিকার হতে হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ কারণেই ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও সহজ করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী সারা দেশের উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে একযোগে এই ভূমি সেবা মেলার উদ্বোধন করেন। তিন দিনব্যাপী এই মেলা আগামী বৃহস্পতিবার (২১ মে) শেষ হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com