বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
‘র‍্যাব আগের মতো থাকছে না, নামও বদলাতে পারে’

‘র‍্যাব আগের মতো থাকছে না, নামও বদলাতে পারে’

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আগের কাঠামোয় আর থাকছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে পিআইডি মিলনায়তনে সরকারের অগ্রগতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনও উপস্থিত ছিলেন।

উপদেষ্টা জানান, র‍্যাবের কার্যক্রমকে আরও সুনির্দিষ্ট করতে একটি পূর্ণাঙ্গ আইন তৈরির কাজ চলছে এবং বাহিনীটির নামও বদলে যেতে পারে। তিনি বলেন, “এতদিন র‍্যাব পুলিশ ব্যাটালিয়নের একটি অপশনের অধীনে কাজ করছিল। নতুন আইনে সবকিছু আরও সুনির্দিষ্ট (ওয়েল ডিফাইনড) থাকবে। তবে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় একটি দক্ষ এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে, তাই এই ফোর্সটি থাকবে—সেটা র‍্যাব নামে হোক বা অন্য নামে।”

বিগত সরকারের সমালোচনা করে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার সময়ে র‍্যাবকে মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করা হয়েছিল, যা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঘটেনি। নতুন আইন হলে মানবাধিকার লঙ্ঘনের আর কোনো সুযোগ থাকবে না। এছাড়া, প্রধানমন্ত্রী ও সম্পাদক পরিষদের বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট করেন যে, বর্তমান সরকার কোনোভাবেই খেলাপি ঋণ ও লুটপাটকে প্রশ্রয় দেবে না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com